সাফিউল ইসলাম সাফি পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি-লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলছে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম। পাটগ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ডে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কার্ডধারীদের মধ্যে রমজান উপলক্ষে ৬০০ টাকায় ৫ কেজি চাউল, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুসুড়ের ডাল ও ১ কেজি সোলা বিতরণ শেষ হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বিকাল ৪ পর্যন্ত টিসিবি পণ্য বিতরণ করে। কিন্তু অধিকাংশ ভোক্তার অভিযোগ এবার নিম্নমানের পণ্য বিতরণ করা হয়েছে। বিশেষ করে সোয়াবিন ও রাইস ব্রান্ড তেলের ঢাকনা খুললেই পঁচা গন্ধ পাওয়া যায়। চালে ও পঁচা গন্ধ পাওয়া যায় একাধিক ভোক্তা জানিয়েছেন।
ভোক্তা রাবেয়া বেগম জানান, মাঝে মাঝে তেল ভাল আসলেও এবারে অত্যান্ত নিম্নমানের তেল দিয়েছে। তেলের বোতলের ঢাকনা খুললেই গন্ধ লাগে। পাটগ্রাম সাহেবডাঙ্গা এলাকার সুমন জানান, বাজারের সবথকে নিম্নমানের তেল দিয়েছে, চাউলও খুব বাজে। এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন কে অবগত করলে তিনি জানান বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেননি, যদি কোন ভোক্তা অভিযোগ করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা আইনশৃঙ্খলা সভায়ও নিম্নমানের পন্য বিতরনের বিষয়টি উত্থাপিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদারকির মাধ্যমে বিতরণের আশ্বাস প্রদান করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার।