সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্তোক্ত করার দায়ে এক যুবক কে ৪মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দীর্ঘ দিন থেকে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ইভটিজিং করে আসছিল বুড়িমারী হাদিসপাড়ার রেজাউল ইসলামের পুত্র রানা ইসলাম (২১) নামের ওই যুবক। আজ সকালে ছাত্রীর দেখা রাস্তায় না পেলে ওই যুবক স্কুলের ভিতরে প্রবেশ করে ওই ছাত্রীকে অসংলগ্ন কথাবার্তা বললে সে স্কুল শিক্ষককে জানায় এবং স্কুল কর্তৃপক্ষ তাকে চলে যেতে বললেও সে না গিয়ে উল্টো তুলে নিয়ে যাবে বলে হুমকি ধামকি দেয়। পরে স্কুল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন হোসেন জানান দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা লঙ্ঘন করে ইভটিজিং এর অপরাধে রানা ইসলাম নামের এক ব্যক্তিকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করা হয়েছপ।
এ সময় পাটগ্রাম থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।
উল্লেখ্য গ্রেফতারকৃত যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করায় ওই স্কুলের শত শত ছাত্রী হাততালি দিয়ে অভিবাদন জানাতে দেখা যায়।