https://www.a1news24.com
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

পাখি মাঠে ডিম পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ!

স্পোর্টস ডেস্ক: সংস্কার নয়, কোনো সমস্যাও নেই। তবুও এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মাঠ। কারণটি বেশ অদ্ভুত। অস্ট্রেলিয়ার সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ ডিম পেড়েছে মাঠটিতে। কর্তৃপক্ষ তাই প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে। মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

ওয়াইল্ডকেয়ার নামের বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

প্লোভার সাধারণত বাচ্চা ফোটার পর ভয়ানক রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র শব্দ আর হঠাৎ আক্রমণ করে বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না। এই কারণেই মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় কাউন্সিল।

আরো..