পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সভা শেষে নির্বাচন কমিশনার তফশীল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ।
প্রস্তুতি সভায় মোহর আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান ডালিম, আব্দুল করিম, জাকির হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, সরদার সুবহে সাদিক, মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব জিএম আনারুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল পারভেজ।
সভাশেষে পৌর বিএনপির নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান তফশীল ঘোষণা করেন। আগামী ২৮ আগষ্ট নির্বাচন, ২২ ও ২৩ আগষ্ট বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমা, ২৩ আগষ্ট বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পযন্ত যাচাই বাচাই ও প্রত্যাহার এবং ৫ টা থেকে ৬ টা পর্যন্ত প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।