পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় স্কুল ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে এসএম শফিকুল ইসলাম কে সভাপতি ও সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট স্কুল ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শিক্ষক মাখন লাল সরকার ও লাবনী মন্ডল, সহ সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল, কোষাধ্যক্ষ অমিত কুমার শীল, সদস্য স্বপ্না সরকার, জয়ন্তী মন্ডল, ছন্দা মন্ডল, মলিনা মন্ডল, নিরব মাখাল বন্দনা সরকার। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, বিকাল ৫:৩৩