পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা নবলোক এ কর্মশালার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।বিশেষ অতিথি ছিলেন ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রাম লীড ইউনিভার্স্যাল এক্সেস বাবুল বালা ও নবলোকের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, ওয়াটার এইড এর প্রকল্প সমন্বয়কারী নেহাল আজমত মহি, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম কচি, মোজাফফর হাসান, এএসআই গৌতম মন্ডল, শাহনাজ আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান ও প্রোগ্রাম অফিসার কাজী ফারহানা আফরোজ।
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, সকাল ৭:১৮