https://www.a1news24.com
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০

পাইকগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামন্টে মাগুরখালী ফুটবল একাদশের জয়লাভ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ”ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”মাদক কে না বলুন, খেলাধুলাকে উৎসাহিত করুন উপরোক্ত কথা বলেন আমিরুল ইসলাম কাগজী। তিনি আরো বলেন, সুস্থ শরীর গঠন করতে হলে অবশ্যই খেলাধুলার প্রয়োজন।

পাইকগাছার প্রতাপকাটি যুব সংঘের উদ্যোগে ৮ দলিয় শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার প্রতাপকাটি প্রাইমারী স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মাগুরখালী ৪-০ ব্যবধানে মালথ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর, সিনিয়র সাংবাদিক খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম কাগজী।

খেলায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম ও আতাউর রহমান আতার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেরামত আলী ভুট্ট। এসময় উপস্থিত ছিলেন যুব নেতা মোঃ খায়রুল ইসলাম, সাকিব রনি, আল-আমিন, হারুন-অর রশিদ, বিপ্লল, আরশাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু ইসাক,বুলবুল, মিনারুল ইসলাম, নাসির টিটু ও আবিদ হোসেন কাগজী প্রমুখ। খেলা পরিচালনা করেন আবেনুর মোড়ল।

আরো..