পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, অধ্যক্ষ আজহার আলী, উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, আবুল হাশেম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মোমিন সানা, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, প্রকাশ ঘোষ বিধান, আসাদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ব্যাংক কর্মকর্তা, এনজিও এবং ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।