পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করায় বীমা কর্মীকে বেঁধে রাখার পর এবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারী-পুরুষরা।
শনিবার বেলা ১১ টায় উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া ও পতন আবাসন প্রকল্পের বাসিন্দারা পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
গ্রাহকদের অভিযোগ উপজেলার সোলাদানা ইউনিয়নের সন্ধ্যানী লাইফ ইনসুরেন্সের স্থানীয় বীমা কর্মী আমিনরুল ইসলাম ২০০৮ সাল থেকে শতাধিক ব্যক্তির কাছ থেকে মেয়াদ শেষে জমাকৃত টাকার দ্বি-গুণ টাকা ফেরৎ দিবেন ও চারটি বোনাস দেওয়ার লোভ দেখিয়ে ৩০ হাজার,৫০ হাজার টাকায় ১০ বছর,১৬ বছর মেয়াদে বীমার গ্রাহক সংগ্রহ করেন।
নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় টাকার জন্য বললে বীমা কর্মী তালবাহানা করে আজ না কাল করে। একপর্যায়ে গ্রাহকরা কর্মীকে নিয়ে তাদের চুকনগর অফিসে যেয়ে খোজ খবর নেয়।
এ সময় গ্রাহকরা জানতে পারেন তাদের কিস্তিতে সব টাকা জমা হয়নি। যারা ১২ টা কিস্তি দিয়েছে তাদের জমা হয়েছে ৫ টি, এক কথায় অর্ধেক কিস্তিও জমা হয়নি।
এসময় তারা টাকা জমা না হওয়ার বিষয় জানতে চাইলে অফিসের দায়িত্বরত লোকেরা অফিস থেকে তাদের বের করে দেন।
এদিকে মাঠ কর্মী আমিরুলের কাছে টাকা চাইলে নানা ভাবে হুমকি ধামকি দেয়ায় এর প্রতিবাদ ও টাকা আায়ের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
উল্লেখ্য গত সপ্তাহে গ্ৰাহকরা বীমা কর্মীকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখে। এসময় থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
এরপর বীমা কর্মী আমিরুল ইসলামের মৎস্য ঘেরের বাসায় আগুন লাগার ঘটনা ঘটলে থানায় অভিযোগ দায়ের করেন বীমা কর্মী আমিরুল ইসলাম।