https://www.a1news24.com
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২২

পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে হামলা ভাংচুর ও মারপিটের অভিযোগ ; আহত -৭

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ
পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ঢেমশাখালী গ্রামের মৃত শওকত গাইনের ছেলে আব্দুল আজিজ গাইন গংদের সাথে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত পিরআলী গাইনের ছেলে আফজাল গাইন গংদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল গাইন ও তার লোকজন সোমবার ভোরে আজিজ গাইন গংদের পুরনো বসত ভিটার ঘরবাড়ি এবং ঘেরাবেড়া ভাংচুর ও গাছপালা কেটে ক্ষতি সাধন করতে থাকে। আহত আফজাল গাইন অভিযোগ করে বলেন  এসময় নিষেধ করলে এবং বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আফজাল ও বাদশা সহ তাদের লোকজন আমাদের উপর দুই দফা হামলা ও মারপিট করে কুপিয়ে জখম করে। এতে আমি আজিজ গাইন (৬৫), স্ত্রী মেহেরুন্নেছা (৫৫), ছেলে সামাদ গাইন(৪০), আমিরুল গাইন(৩৮), সামাদের ছেলে জাহাঙ্গীর গাইন(২৭), জামাই আব্দুল লতিফ (৩৫) ও মৃত সাজ্জাদ মালির ছেলে আব্দুল আলীম মালি(৫০) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আজিজ, সামাদ ও আলীমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ৩ জন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার। এদিকে অভিযোগ পেলে এ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার দায়িত্ব প্রাপ্ত ওসি ইদ্রিসুর রহমান।
আরো..