https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩

পাইকগাছায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের স্বচ্ছাসেবক দলের নেতার সাথে অসৌজন্য আচারণ ও হত্যার হুমকি দেয়ায় আওয়ামিলীগের চিহ্নিত সন্তাসীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ টায় উপজেলার গড়ইখালী বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, হুমকি প্রাপ্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর হোসেন, বিএনপি নেতা মাসুদ রানা, নজরুলইসলাম, লিটন, মোমিন,বাবু, নাসিমা বেগম।

এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসের গডফাদার আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী বাবু গাইনের ছেলে বনদস্যু হৃদয় গাইন ও তার বাহিনীর বাবুল সানা, রাশেদ গাইন, সাহেব গাইন, মনা গাইন, মঈনুর গাইনরা সন্ত্রাসী কর্মকান্ড, মাদক দ্রব্যসহ নানাবিধ অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা অপরাধ জগতের এমন কোন কর্মকান্ড নেই যার সাথে তারা জড়িত। এখনও পর্যন্ত তারা তাদের সেই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে তাদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।

আরো..