https://www.a1news24.com
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৮

পবিত্র আশুরায় ডিএমপির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মহররম (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন ও আতশবাজি-পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ (বুধবার, ২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাজিয়া মিছিলে ধারালো ও বিপজ্জনক অস্ত্র বহন কিংবা আতশবাজি ব্যবহার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করে এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এসব সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ তাজিয়া মিছিল শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

আরো..