https://www.a1news24.com
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২

পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক মহাসড়কে অভিযান

বাস কাউন্টারে ভাড়া বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: ঈদ যাত্রাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।শনিবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় সহ আশপাশের এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানা যায়, ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী সড়ক দূর্ঘটনা রোধে এবছর বিআরটিএ, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতে, দুর পাল্লার বাস কাউন্টার গুলোতে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে চারটি কাউন্টারের ম্যানেজারকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসনের নেজরত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল হক তারেক বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সড়কে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে দুর পাল্লার বাস কাউন্টার গুলোতে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় সত্যতা পাওয়ায় প্রাথমিক ভাবে তাদের সতর্ক করে তিনটি কাউন্টারকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা ও আরেকটি কাউন্টারকে ৫০০ টাকা সহ সর্বমোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরো..