https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০১

নির্বাচনের আগে এর হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন,সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মিনিমাম যে সংস্কার করা দরকার। ৩১দফার মধ্যে যার কথা উল্লেখ রয়েছে। এতে এর আগে হাসিনা সরকারের খুনিদের বিচার হতে হবে। হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। নির্বাচনের আগে এর হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ওই কর্মশালায় বিকাল ৪টায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দিবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, গত ১৫ বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণির প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষকে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।

তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়বাদী দল আত্মসামাজিক প্রেক্ষাপটে দেশকে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ছিলো এবং একজন আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলন এবং দেশকে ভবিষ্যতে উজ্জ্বল হবে ওই দৃষ্টিকোণ থেকেই শহীদ জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন। খুব অল্প সময় তিনি দেশের নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা লড়াই সংগ্রাম করেছি দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য, এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অত্যাচারিত ছিলাম এবং আমাদের পাশ থেকে অনেক ভাইকে হারিয়েছি।

এক ব্যক্তির শাসন থাকবে না আমরা এইভাবে প্রত্যেকটা বিভাগে প্রোগ্রাম করেছি। মৃত্যুর জেলাগুলোতে আমরা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামগুলোকে সমন্বিত আকারে জেলায় এবং যে বিভাগে আমরা প্রোগ্রাম করতাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা বসে বেশি প্রয়োজন ছিল এর উপরে আমাদের দলের নেত্রী নির্ধারণী পর্যায়ের ব্যাপক আলোচনা হয়েছে এক পর্যায়ে লক্ষ্য করবেন প্রথম আমরা আছে তারা এই বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি থেকে সম্পৃক্ত আর যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন উনি দেশের প্রয়োজনে গুলো সামনে দিয়েই সামনে প্রক্রিয়া বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতেই।

 

আরো..