https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮

নির্বাচনী মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাতপাখার মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী নির্বাচনী মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাতপাখার মুফতি মাসুম বিল্লাহ।

সোমবার বাদ মাগরিব নগর কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে জনগণ প্রকৃত ইসলামী শক্তিকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

আহবায়ক হাসান ইমাম মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম, নুর হোসেন, আ. রহমান রোমান, ফারুক হাওলাদার, সমন্বয়কারী মাও. শামসুল আলম, অর্থ সমন্বয়কারী আ. মতিন হাবিবী, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

আরো..