https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫

নিঝুমদ্বীপ সী-বিচে বালু উত্তোলনের দায়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

হাতিয়া (নোয়খালী) সংবাদদাতা: হাতিয়ায় নিঝুমদ্বীপ সী-বিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার বিকালে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো: হুমায়ুন কবির।

মামলায় আসামী করা হয় নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন। অন্যজন সাহেদ উদ্দিন মেম্বার। এছাড়া অন্যান্য আসামীরা বিনএপির রাজনীতির সাথে জড়িত।

জানা যায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সী-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রæপ। তারা সরাসরি ড্রেজার মেশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। প্রশাসন প্রথমে তাদেরকে বাধা দিলেও তা উপেক্ষা করে তারা বেআইনীভাবে এই কাজটি করে আসছে।

পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান দিয়ে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে নিয়ে আসা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।

এই বিষয়ে মামলার আসামী সাহেদ উদ্দিন মেম্বার জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত না। এরপরও তাকে আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ পরিকল্পিত। বালু উত্তোলনের সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিতে দাবি জানান তিনি।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। সম্ভাবনাময় নিঝুমদ্বীপ একটি পর্যটন এলাকা। এই বীচ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। মামলার আসামীদের দ্রæত আইনের আওতায় আনা হবে।

আরো..