https://www.a1news24.com
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮

নিজেকে নির্দোষ দাবি করে তাঁতীদল নেতার সংবাদ সম্মেলন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় তাঁতীদলের সভাপতি নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন মো. সৈকত। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩১ জুলাই আমার বাড়ী থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে আটক করা হয়। তাতে একটি মহল আমি তাকে আশ্রয় দিয়েছি বলে বিভিন্ন ভাবে প্রচার করে। কিন্তু তথ্যটি সঠিক ছিল না। তিনি কবে কিভাবে আমাদের বাড়ীতে পালিয়ে ছিলেন তার কিছুই আমার জানা নেই। তাকে আমি দেখিও নাই। আমি একজন ব্যবসায়ী এবং বেশিরভাগ সময়ে আমাকে বাজারেই থাকতে হয়। তাতে বাড়িতে কে আসলো কে গেলো তা আমার জানার সুযোগ ছিলোনা।

তিনি আরো বলেন, সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমার বাবার চাচাতো বোনের জামাই। আমার বাবার চাচাতো ভাইদের পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন পারিবারিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। এতে করে অনেকদিন তাদের পরিবারে আমাদের যাওয়া আসা বন্ধ। আমি আওয়ামীলীগের এই নেতাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সহযোগিতা করিনি। একটি মহল ষড়যন্ত্র করে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো..