https://www.a1news24.com
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে পাঁচজনের

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে পাঁচজনের। বুধবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার(২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

নাটোর বনপাড়া হাইওয়ে ওসি ইসমাঈল হোসেন বলেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করছে।

আরো..