https://www.a1news24.com
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৫

নর্থ ইষ্ট মেডিকেলের রক্তাদাতা সংগঠন জীবনের উদ্যোগে শীতার্তদেও কম্বল বিতরণ

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদাতা সংগঠন ‘জীবন’- এর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জের রণিখাইল রাঙ্গাডহর বাজার ও আমুড়া এলাকায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। এসময় তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা প্রতি বছর এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে থাকি। সিলেটের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকে কাজ করে যাচ্ছে।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক আবু আহমদ সিদ্দিকি, সহকারী পরিচালক ডা. মুনতাসীর আলম রাহিমী, ডা. তানভীর হোসেন চৌধুরী, রক্তাদাতা সংগঠন “জীবন” এর সভাপতি ডা. আশরাফুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক ডা. আতিউল্লাহ।- প্রেস বিজ্ঞপ্তি

আরো..