সিলেট নগরীর ৩০ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুরমা থানার জৈনপুর ও ফকিরপাড়া এলাকায় হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ই জানুয়ারি শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতন্ডার তৈরি হয়। যাকে কেন্দ্র করে ২০ই জানুয়ারি জৈনপুর এলাকা থেকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ফকির পাড়া এলাকায় হামলা করে। এতে ১৫ জন আহত হন, যাদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে আছেন।
ফকিরপাড়া এলাকার সাজেদুল ইসলাম সাজু এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২২ জানুয়ারি একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং ১০ তাং :২২/০১/২০২৫ ইং এবং জি. আর মামলা নং ১০/২০২৫ ইং।
মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য: ইসমাইল আলী (৫৫), পিতা- মৃত ইছবর আলী; সাহেদ আহমদ (৩৮), পিতা- মৃত তৈয়ব আলী; জাহেদ আহমদ (৩২), পিতা- ইসমাইল আলী; শফি আহমদ (৩৪), পিতা- বাসির মিয়া; ইমন (২৪), পিতা- খালিক মিয়া; রুহেল আহমদ (৪২), পিতা- মৃত নুনু মিয়া;ফাহিম (২৮), পিতা- আনোয়ার আলী; জুবায়ের আহমদ (২৫), পিতা- মৃত সুরুজ আলী; খালেদ আহমদ (২৫), পিতা- নজির মিয়া; ফাহেদ আহমদ (৩০), পিতা- ইসমাইল আলী; সাবেল আহমদ (২৬), পিতা- রুহেল আহমদ; রুশন মিয়া (৩৫) ও স্বপন মিয়া (৩০), উভয়ের পিতা- মৃত সুনু মিয়া; আসকর আলী (৩০), পিতা- মৃত ওয়ারিছ আলী এবং আলী হোসেন (৫০), পিতা- মৃত তৈয়ব আলী। আসামী সবাই সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈনপুর এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।