https://www.a1news24.com
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৮

নগরবাসীর মাঝে টিম খোরশেদের শীতল বিশুদ্ধ পানি বিতরন অব্যাহত

নারায়নগন্জ।। চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের স্বেচ্ছাসেবকরা।

আজ বুধবার মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ করা হয়।এসময় ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল জানান, আমরা সব সময় আমাদের সামর্থ্য মানুষের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় জনগনকে সেবা দেয়ার জন্য এই ক্ষুদ্র উদ্যেগ নিয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।

আরো..