https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করার সুযোগ দিন- বেগম সেলিনা ইসলাম

লালমনিরহাট প্রতিনিধি: বেগম সেলিনা ইসলাম বলেন, ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করার সুযোগ দিন।রবিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম টিএন হাইস্কুল ও কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৬ লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান-এর নির্বাচনী প্রচারণার জনসভায় প্রধান অতিথি হিসেবে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন বেগম সেলিনা ইসলাম।

প্রধান অতিথি বলেন, আপনার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার বোন মরহুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বাকি কাজগুলো ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিবেন। আমি আমার এই সন্তানের জন্য ঢাকা থেকে এসেছি।

তিনি আরও বলেন,রাজিব আমার সন্তানের মত। তাকে জয় করতে একটি করে ভোট দিন।আপনারাও ওকে একটি ভোট দিয়ে নির্বাচিত যদি করেন তাহলে ওরা ইনশাল্লাহ আরো অনেক কিছু করতে পারবে। অনেক উন্নতি উন্নয়ন করতে পারবে।

এ আসনের বিএনপি ধানের শীর্ষ মার্কার পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, আমি জয়লাভ করলে পাটগ্রাম পৌরসভা একটি মডেল পৌরসভায় রুপান্তর করা হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কৃষি শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে এর ফলে বেকার সমস্যার সবাধান করা হবে। মাদকমুক্ত পাটগ্রাম-হাতীবান্ধা আমিও আপনাদের মতই দেখতে চাই। যেখানে কোন চাঁদাবাজি থাকবেনা। আপনারা শুধু আমাকে ভোটের মাধ্যমে সুযোগ করে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো..