https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৭

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২৫ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশু সিদ্ধার্থ রায় একই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘুম থেকে উঠে সিদ্ধার্থ প্রতিদিনের মতো খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল। অসাবধানতাবশত তারটি টিনে লেগে কেটে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরো..