https://www.a1news24.com
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৫

দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে৪৭সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে আইএসপিআর এ বিজ্ঞপ্তি দেয়। অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান ও গোলাগুলি হয়েছে। একে৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অপারেশন চলমান রয়েছে।

আরো..