https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৬

দহগ্রাম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের ৪ টি ওয়ার্ড ৫ অক্টোবর তিস্তা নদীর আকর্ষিক বন্যায় ভয়াবহ ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন লালমনিরহাট ১ (পাটগ্রাম হাতিবান্ধা) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান। মঙ্গলবার ৭ অক্টোবর দহগ্রাম ইউনিয়নের চারটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং বলেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে স্থায়ীবাদ নির্মাণ করা হবে যাতে আর কখনো বন্যায় ক্ষতি না হয়। এ সময় তিনি বলেন তিস্তা পাড়ের মানুষের দূরদশার কথা চিন্তা করে বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব এর নেতৃত্বে তিস্তা বাঁচাও আন্দোলন চলছে। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের দুরর্দশার দিন শেষ হবে। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, দহগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ প্রমুখ।

এসময় ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান দহগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর দহগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনের শারীরিক খোজ খবর নিতে তার বাসায় যায়।

আরো..