https://www.a1news24.com
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২০

দক্ষিণ সুরমা থানা যুব জমিয়তের কমিটি গঠন

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা থানা দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) বাদ এশা দক্ষিণ সুরমাস্থ একটি অভিজাত হোটেলে থানা আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির খান জিল্লু এর সভাপতিত্বে ও হাফিজ আব্দুল করিম এর পরিচালনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সহসভাপতি মাওলানা মুজির উদ্দীন ক্বাসিমী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা কবীর আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার,সহ সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন খান,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ হুসাইন ফুয়াদী,মাওলানা রইস উদ্দিন প্রমূখ।

দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে মাওলানা কবীর আহমদ বলেন,দেশের ৯২ পার্সেন্ট মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামী জীবন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা পোষণ করে। এখন প্রয়োজন ইসলামী চেতনা ধারণ করে জনকল্যাণমুখী সমাজ বিনির্মানের কর্মসূচি নিয়ে জনগণের কাছে মুক্তির বার্তা পৌঁছে দিতে হবে,মানবজাতির সামগ্রিক কল্যাণে ইসলামিক জীবন ব্যবস্থার বাস্তব ও প্রকৃত রূপ আমাদেরকে জোরালো ভাবে তুলে ধরতে হবে। সবার মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুভূতি জাগ্রত করতে হবে। মানবতার উন্নতি অগ্রগতি শান্তি ও মুক্তির জন্য একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা পর্যালোচনার ভিত্তিতে মাওলানা রুহুল আমিন মারজানকে সভাপতি, মাওলানা কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট যুব জমিয়ত দক্ষিণ সুরমা থানার কমিটি ঘোষণা করেন মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

আরো..