বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাতকার গ্রহণ করিবেন।
★ মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত।
সময়- সকাল ১০:০০ থেকে রাত ০৮:০০ পর্যন্ত।
স্থান- ৮৫/১ নয়া পল্টন মসজিদ রোড, মিডিয়া সেন্টার। তৃতীয় তলা (জোনাকি সিনেমা হলের বিপরীতে) ঢাকা।
★ ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
★ মনোনয়ন ফরমের মূল্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা মাত্র।
বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনে আগ্রহীগন উল্লেখিত ঠিকানা হতে মনোনয়ন ফরম সংগ্রহ ও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
বিঃ দ্রঃ- কেন্দ্রীয় নেতৃবৃন্দের পার্টির মাসিক চাঁদা পরিশোধ সাপেক্ষে মনোনয়ন ফরম প্রদান করা হবে।