https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫১

তালার গর্ব: চার মেধাবী শিক্ষার্থীর মেডিকেলে চান্স

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা থেকে অদম্য মেধাবী চার শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এ সাফল্যের খবর জানা যায়।

ফলাফল অনুযায়ী, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের মেধাবী ছাত্র অরিত্র সরকার ঢাকা মেডিকেল কলেজে এবং একই কলেজের মেধাবী ছাত্রী কানিজ ফাতিমা মুন্নি বিনতে আশরাফ খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

অন্যদিকে, তালা সরকারি কলেজের মেধাবী ছাত্রী গালিবাহ আয়শা গালিব কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং একই কলেজের আরেক মেধাবী ছাত্রী সুমাইয়া সুলতানা পিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) সারাদেশে একযোগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এই চার শিক্ষার্থীর সাফল্যে তালা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আরো..