https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধুরিমা এবং সদস্য সাকিব মনোনীত হয়েছেন।সভায় বক্তারা বলেন, পরিবেশ সচেতনতা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিষদ কাজ করবে।

আরো..