https://www.a1news24.com
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০১

তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুমন রায় গণেশের বাবা মনরঞ্জন রায় (৮০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোলাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনরঞ্জন রায় গোলাপপুর গ্রামের বাসিন্দা।

সুমন রায় গণেশ জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মনরঞ্জন রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দারসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরো..