https://www.a1news24.com
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৪

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা।

শনিবার (৮ মার্চ) সকাল ১০ তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক প্রভাস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন কর্মকর্তা কাজী বাবরালী, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ।এরপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মোঃ ওহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা টিম সদস্য ডাঃ আফতাব উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী।বক্তব্য রাখেন, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, সদর ওয়ার্ড জামায়তের সভাপতি এ্যড. মশিয়ার রহমান প্রমুখ।

আরো..