https://www.a1news24.com
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১২

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে – প্রকৌশলী তানভীর

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নে আয়োজিত লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

নোয়াখালী হাতিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্যদিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে । এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফাকে সমর্থন দিয়েছে হাতিয়ার মানুষও তেমনি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে হাতিয়ায় তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

গণমিছিলকে কেন্দ্র করে স্হানীয় জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও মানুষ উপস্থিত হতে থাকে। এক পর্যায়ে গণমিছিলটি জনসমুদ্রে রূপ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো..