https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন, দোয়া চাইলেন সহশিল্পীরা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত। তার ৪ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

নির্মাতা সকাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে সে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শংকামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তার পরিবারকে প্যানিক না করারও অনুরোধ জানিয়েছেন এই নির্মাতা।

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিতই অবমুক্ত হচ্ছে তার অভিনীত নতুন নাটক, যা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে মুক্তি পাওয়া একাধিক নাটকের কারণে তিনি আলোচনায় ছিলেন।

২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে।

আরো..