আইপিএল সম্প্রাচার করা হবে কি–না, তার আইনগত বিষয় নিয়ে কাজ চলছে
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা সময়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে, তবে এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার সচিবালয়ে কর্মরত সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন হবে না–এটার নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটা মহল। এটা ভিত্তিহীন। নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন হবেই সঠিক সময়ে।
তিনি বলেন, সব রাজনৈতিক দল কাজ শুরু করেছে। সবাই অংশগ্রহণ করবে। তবে বিচার কাজ চলমান থাকায় এবং নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
সৈয়দা রিজওয়ানা বলেন, পুলিশ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভালভাবে কাজ করছে। নির্বাচন কমিশনও অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, খেলার সাথে রাজনৈতিক বিষয় এক করা সমীচীন নয়। ভারতের আইপিএল দেশে সম্প্রাচার করা হবে কি–না, তার আইনগত বিষয় নিয়ে কাজ চলছে। গণমাধ্যম অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা।