নিজস্ব প্রতিবেদক: এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরিতে কাজ করা প্রতিষ্ঠান HB Aviation & Tourism Institute-এর নবম সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালে কোর্স সম্পন্ন করা ২০০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। একই সঙ্গে উদ্যোক্তা, সফল পেশাজীবী এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জনের বেশি ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে জানানো হয়, HB Aviation & Tourism Institute বাংলাদেশে প্রথম বেসরকারি এভিয়েশন ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে Pacific Asia Travel Association (PATA)–র সদস্যপদ অর্জন করেছে। এ উপলক্ষে মালয়েশিয়া থেকে পাঠানো এক ভিডিও বার্তায় PATA-এর সিইও নুর আহমেদ হামিদ প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান এবং এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন। একই অনুষ্ঠানে PATA বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি তৌফিক রহমান বলেন, PATA-এর গ্লোবাল প্ল্যাটফর্ম HB-এর শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়ক হবে।
প্যানেল আলোচনায় অংশ নেন সায়েদ গোলাম কাদির ও এম মশিউর রহমানএবং কুন্তাল আওলাদ । তারা বলেন, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভিয়েশন ও ট্যুরিজম খাতে দক্ষ জনবলের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে।
এছাড়া জানানো হয়, HB Aviation বিপিএল দল সিলেট স্ট্রাইকারসের অফিসিয়াল পার্টনার। জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ভিডিও বার্তায় প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চেয়ারম্যান যাকি এস বারী বলেন, তরুণদের এভিয়েশন ও ট্যুরিজম খাতে আরও বৃহত্তর দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি ও হোটেলশিল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড ক্রু ইউসুফ ইকরাম পুলক।