https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে কুড়িগ্রামে শপথ অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ শপথ অনুষ্ঠিত হওয়ার পর স্বপ্ন কুঁড়ি হল রুমে এ বিষয়ে একটি নাটিকা প্রদর্শিত হয়।অনুষ্ঠানে অংশ নেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, ফজলুল করিম ফারাজী, মাসুদ রানা প্রমুখ।অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রায় ৩ শতাধিক নারীপুরষ ও সুধীজন অংশ নেন।

শফত গ্রহণ কালে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,উন্নত রাষ্ট্র গঠন করতে হলে, দারিদ্র বিমোচন সহ উন্নয়ন কাজের জন্য আমাদের সবাইকে এ যোগে অক্লান্তভাবে কাজ করে যেতে হবে। সকল নাগরিককে নিজের দিক থেকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে চরাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।শুধু সমতল নিয়ে চিন্তা করলে চলবে না। তিনি চরের মানুষের জীবন মান উন্নয়নের জন্য যথাযথ ভাবে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরো..