https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাপুস রংপুর জেলা শাখার আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) রংপুর জেলা শাখার আলোচনা সভা সমবায় মার্কেটে অনুষ্ঠিত হয়।বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ আমির আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক একেএম রেজাউল করিম, মোস্তাফিজার রহমান, দুলাল সরকার, রফিকুল ইসলাম লিটন, আঃ কুদ্দুছ, মোজাক্কের হোসেন, মোশারফ হোসেন মনি, শ্যামল সরকার, মোস্তাফিজার রহমান, ফারুক হোসেন, প্রদীপ সরকার প্রমূখ। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাপুস কেন্দ্রীয় কর্মসূচির তারই অংশ হিসেবে বাপুস রংপুর জেলা শাখা দিবসটি পালন করে। এক বছর আগে আজকের এই দিনে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের নেতৃত্বে সংঘটিত গণ-আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে এ বছর প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে।

আরো..