https://www.a1news24.com
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: পবিত্র হজ ২৬ মে

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: পবিত্র হজ ২৬ মে, সৌদিতে ঈদ ২৭ মেসৌদি আরবে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।

সৌদি আরবের পাশাপাশি ওমানও ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

আরো..