https://www.a1news24.com
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২২

জিএসসি ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

গতকাল দুই জানুয়ারি শুক্রবার তিনটায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন ও মতবিনিময় সভায় গ্রহণ করেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক আফিকুর রহমান আফিক সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির জয়েন্ট ট্রেজারার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি ও সাঊথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফি আহমেদ সুহেল, কমিউনিটি লিডার ফজলুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান বাবুল,মুকিত চৌধুরী,জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, প্রশিক্ষক সাহিদা বেগম উম্মে সানজিদা ও প্রশিক্ষণর্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো..