https://www.a1news24.com
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭

জাতীয় শোকের দিনে মাধ্যমিক শিক্ষা অফিসের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : পারফরমেন্স বেসড গ্রান্ড ফর সেকেন্ডারি স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর অধিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার ২২ জুলাই পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষের এসএসসি ও এইচএসসির ৩৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়। গত ২১ জুলাই সোমবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় এবং বিভিন্ন পর্যায়ের পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রন স্থগিত করা হয়। কিন্তু স্থগিত হয়নি ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যার ফলে সচেতন মহলের মাঝে ক্ষোভ দেখা যায়। এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তম কুমার দাসের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি দুঃখজনক আমি প্রথমে সেখানে যেতে চাইনি, আমার কিছু করার ছিল না, বিষয়টি জেলা শিক্ষা অফিসের আপনারা ওখানে কথা বলেন। তবে আমি নিহতদের জন্য দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল হাসান মাধ্যমিক শিক্ষা অফিসার পাটগ্রাম লালমনিরহাট, সুজন কুমার সরকার সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস। সভাপতিত্ব করেন মজিবর রহমান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালিউর রহমান সোহেল সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা বিএনপি, শওকত হায়াত প্রধান বাবু যুগ্ন সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা বিএনপি, মাওলানা আবুল কালাম আজাদ সাবেক আমির বাংলাদেশ জামায়তে ইসলামী পাটগ্রাম উপজেলা, মাসুদ আলম পাটগ্রাম সাবেক পৌর সেক্রেটারি জামায়তে ইসলাম পাটগ্রাম ও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।

জাতীয় শোকের মধ্য পুরষ্কার বিতরনী অনুষ্ঠান কেন এমন প্রশ্নের জবাবে জেলা শিক্ষা অফিসার মজিবর রহমান বলেন, প্রগ্রাম টি আগে থেকেই নির্ধারণ করা ছিল তাই পরিবর্তন করা সম্বব হয়নি। তাছাড়া অনেকেই পুরষ্কার নেওয়ার জন্য দূর দরান্ত থেকে এসেছে তাই তাদের কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়নি।

এসময় কৃতি শিক্ষার্থীর অভিভাবক হিসেবে পুরষ্কান নিতে আসা পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতির ইফতেখার আহম্মেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমার কান্না পাচ্ছে। পরে তিনি পুরষ্কার না নিয়েই হলরুম থেকে বেড় হয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন জনের অনুরোধে শিক্ষা অফিসে গিয়ে পুরষ্কার গ্রহন করেন।

আরো..