https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৪

জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিব‌সে সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস’র শোভাযাত্রা ‎ ‎

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি: ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সহস্রা‌ধিক গা‌ড়ি নি‌য়ে মুহাম্মদ গিয়াসউদ্দি‌নের মূল শোভাযাত্রায় অংশগ্রহন ক‌রে‌ছে ক‌রে‌ছে সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস।

‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ‌সি‌দ্ধিরগ‌ঞ্জের ৭নং ওয়ার্ড থেকে এই গা‌ড়িবহ‌রের শোভাযাত্রা‌টি শুরু হয়ে বটতলী‌ এলাকায় মূল শোভাযাত্রায় যোগদান ক‌রে।

‎সি‌দ্ধি‌রগঞ্জ থানা জাসাস’র আহ্বায়ক মোঃ শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মোঃ আকাশ প্রধান এর নেতৃত্বে যোগদান করা জাসাস এর গা‌ড়িবহ‌রে প্রধান অ‌তি‌থি ছি‌লেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপ‌তি ‌মোঃ স্বপন চৌধুরী।

‎শোভাযাত্রায় সহস্রাধিক গা‌ড়ি ছাড়াও অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহন ক‌রে। এসময় সি‌দ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০ ওয়া‌র্ডের সভাপ‌তি ও সাধারন সম্পাদক সহ অসংখ‌্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বি‌ভিন্ন স্লোগা‌নে স্লোগা‌নে সি‌দ্ধিরগ‌ঞ্জের রাজপথ মুখ‌রিত ক‌রে তো‌লে।

আরো..