https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯

জমি দখলের চেষ্টায় মিথ্যা অভিযোগ তোলায় সংবাদ সম্মেলন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় জমি দখলকারী, দাঙ্গাবাজ, মামলাবাজ জাহাঙ্গীর সহ তার পরিবারের সদস্যদের আনীত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড় স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য এবিএম আখতারুজ্জামান শাহজাহান।

এসময় অভিযোগ করে তিনি বলেন, জাহাঙ্গীর ঢাকায় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে খোলস পাল্টেছে সে। বর্তমানে সদর উপজেলার হালুয়া পাড়া এলাকায় আমাদের পৈতৃক জমিজমা দখল করে রেখেছে। চা কারখানা করতে গিয়ে সে আমাদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এখন সে জমি দখলে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে। এলাকায় গেলে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এর প্রতিকার চেয়েছি। আমি জাহাঙ্গীর ও তার এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে জাহাঙ্গীর ও তার দোসরদের শাস্তির দাবি করছি।

সব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা তাদের কাছে জমি পাবো। তারা জমি না দিতে এখন এসব পায়তারা শুরু করেছে। আমরা তাকে হত্যা করতে যাবো কেন। তারাই তো বিএনপির প্রভাব খাটিয়ে সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা করছে। আমরা কোন বিচার পাচ্ছিনা।

আরো..