https://www.a1news24.com
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু. প্রশাসনের কড়া নজরদারি

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সকাল থেকে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন হলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একাউন্টিং বিভাগে গিয়ে দেখা গেছে, পর্যবেক্ষক টিম ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রার্থী প্রতিনিধি ও ভোটারদের সঙ্গে কথা বলছেন।তারা ভোটগ্রহণের পরিবেশ, ভোটারদের সারি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রতিটি হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে একযোগে চলছে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা নিজ নিজ অনুষদের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

আরো..