https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ তিন প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীতে একই রাতে তিনটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্যবস্তু ছিল—গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’, এবং ধানমন্ডির একটি ব্যবসাকেন্দ্র। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটে।

সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান *‘প্রবর্তনা’*কে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

এর আগে রাত ২টা ৪৩ মিনিটে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা পোশাকে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে ব্যাংকের সামনের রাস্তায় দাঁড়ায়। তাদের মুখে গামছা বাঁধা ছিল। মুহূর্তের মধ্যে তারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মাউডাস সেন্টারএর সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই-তিনজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও কেউ আহত হয়নি।

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ বলছে, এসব বিস্ফোরণ ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরো..