https://www.a1news24.com
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩১

গণভোট নিয়ে স্পষ্ট ধারণা নেই ভোটারদের, সচেতনতা আরও বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোটার সচেতনতা কার্যক্রম চালালেও গণভোট নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের। ভোটের গাড়ি ও প্রচারণা চললেও, গণভোট কী, কেন এবং কীভাবে হবে সে বিষয়ে জানে না বেশিরভাগ ভোটার। নির্বাচনের দিন বিভ্রান্তি এড়াতে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের তাগিদ ভোটারদের।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোটার সচেতনতা কার্যক্রম চালালেও গণভোট নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের। ভোটের গাড়ি ও প্রচারণা চললেও, গণভোট কী, কেন এবং কীভাবে হবে সে বিষয়ে জানে না বেশিরভাগ ভোটার। নির্বাচনের দিন বিভ্রান্তি এড়াতে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের তাগিদ ভোটারদের।

দেশের চাবি আপনার হাতে– প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে ভোটের গাড়ি সুপার ক্যারাভান। ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ১০টি গাড়িতে চলছে নির্বাচন ও গণভোট নিয়ে প্রচারণা।

মঙ্গলবার লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে যায় ভোটের ক্যারাভ্যান। নির্বাচনের প্রচারণা ছাড়াও দেখানো হয় জুলাই যোদ্ধাদের নিয়ে প্রামাণ্যচিত্র। তবে ভোটাররা বলছেন, বেশিরভাগ মানুষই এর উদ্দেশ্য জানে না। কিশোরগঞ্জে প্রধান সড়কে গণভোটের প্রচার চললেও, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাচ্ছে না। ফলে, গণভোট বিষয়ে ধারণা নেই সাধারণ ভোটারদের।

কিশোরগঞ্জের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম বলেন, সাধারণ জনগণকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করছি। প্রশাসনও চেষ্টা করছে তাদের বিষয়টি বোঝানোর জন্য।

বরিশালে এখনো যায়নি ভোটের ক্যারাভ্যান। বগুড়ার বেশিরভাগ ভোটারও জানেন না কোন রঙের ব্যালটে কোন ভোট। টাঙ্গাইলের অনেক ভোটারই জানেন না গণভোট কেন দিতে হবে। নাটোরের ভোটাররা বলছেন, ‘হ্যাঁ’ বা ‘না’ভোটের মানে জানেন না তারা। এ পরিস্থিতিতে গণভোট সফল করা ও বিভ্রান্তি এড়াতে সচেতনতা আরও বাড়ানোর তাগিদ ভোটারদের।

আরো..