আহ্বায়ক আয়নাল- সদস্য সচিব আমিনুর
অনিরুদ্ধ রেজা: “কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট” কমিটির আত্মপ্রকাশ হয়েছে। ৭ এপ্রিল সোমবার কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আয়নাল হককে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট-এর আহ্বায়ক এবং কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুর রহমানকে সদস্য সচিব পদে মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়াও কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো:হাসান আলিকে ১নং যুগ্ম আহ্বায়ক, একই সংগঠনের সাধারণ সম্পাদক মো: রোস্তম আালীকে যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: তাইজুল ইসলামকে আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো: জমশেদ আলমকে আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন-এর সভাপতি মো: খলিলুর রহমানকে আহ্বায়ক, কুড়িগ্রাম সদর উপজেলা লোড-আানলোড কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো:আব্দুল কাদেরকে আহ্বায়ক, একই সংগঠনের সাধারণ সম্পাদক মো:আবু বক্কর সিদ্দিককে আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো: ছকমল হোসেনকে সদস্য এবং একই সংগঠনের সদস্য মো: আব্দুস সালমকে সদস্য পদে মনোনীত করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ি কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আয়নাল হক। সাংগঠনিক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুর রহমান। অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ এপ্রিল কুড়িগ্রাম জেলার সকল ট্রেড ইউনিয়নভুক্ত সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণকে নিয়ে একটি বৃহত্তম সভার আয়োজন এবং আগামী ২০ এপ্রিলের মধ্যে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের পোষ্টার প্রকাশ করা হবে।