https://www.a1news24.com
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২০

কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রামঃ চর জাগে, দেশ বাঁচে এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা শুরু হয়েছে।

২৪ আগষ্ট’২৫ রবিবার বেলা ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই-খুদা ।

মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পরিবেশবাদী প্রায় ১৫টি সংগঠন অংশ নিচ্ছে।

অনুষ্ঠিত এ মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনা সভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ অব্যাহত রয়েছে।

এসময় বি.এম কুদরত-ই খুদা জানান, আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

আরো..