https://www.a1news24.com
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪১

কুড়িগ্রামে শিক্ষার্থী সারুফ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সহপাঠী ও স্বজনরা আসামীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে।

৬ আগস্ট’২৫ বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা উল্লেখ করে,এ হত্যাকাণ্ডের আসামী নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ। অজ্ঞাত কারণে গ্রেফতার অভিযান ধীর গতি পরিলক্ষিত হচ্ছে।

তাই আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় শিক্ষার্থীরা। বক্তারা আরও বলে, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা।

উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেলকে গত ২৯ জুলাই’২৫ রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় উল্লেখিত দুর্বৃত্তরা। সারুফ রানা পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলো।

এ ঘটনায় সাভার মডেল থানায় জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষুব্ধ ছাত্ররা।

আরো..