https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৭

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মুয়াজ্জিনের

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ (৬৫) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মুয়াজ্জিন আব্দুল হামিদ আমনের জমিতে সেচ দিয়ে পানি দেয়ার জন্য যান। এ সময় সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ স্থানীয় একটি মসজিদে দীর্ঘ দিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

আরো..