অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম:‘‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল ও ব্যাটালিয়নে এ বৃক্ষরোপণের উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক।বিজিবি জানায়, বৃক্ষরোপনের কার্যক্রমের আজ ১০ জুলাই’২৫ বৃহস্পতিবার উদ্ভোধন করা হয়েছে। যা চলমান থাকবে। এ বছর এ ব্যাটালিয়ন, সদর এবং বিওপি পর্যায়ে ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিলকল্পনা গ্রহণ করা করেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক জানান, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অনস্বীকার্য। তাই ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন বিওপিতে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।